১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নিউ ইয়র্কে লোকসঙ্গীতের জমজমাট উৎসব

আয়োজনে ছিল ধামাইল, পদাবলী কীর্তন, পুঁথিপাঠ, কবিগান ও নৃত্য।

নিউ ইয়র্কে লোকসঙ্গীতের জমজমাট উৎসব

গান শোনাচ্ছেন পবন দাস বাউল

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2023, 12:11 PM

Updated : 10 Jul 2023, 12:11 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে লোকসঙ্গীতের উৎসব আয়োজন করেছে ‘বেঙ্গলি ক্লাব ইউএসএ’।

শনিবার জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ আয়োজনে ছিল ধামাইল, পদাবলী কীর্তন, পুঁথিপাঠ, কবিগান ও নৃত্য।

গান শোনান পবন দাস বাউল, রথীন্দ্রনাথ রায়, জোহরা আলিম, চন্দ্রা ব্যানার্জি, শাহ মাহবুব, রানু নেওয়াজ, অনিক রাজ এবং সূতপা মন্ডল। আরও ছিল চন্দ্রা ব্যানার্জির নেতৃত্বে ‘নৃত্যাঞ্জলি’ এবং কাবেরী দাসের নেতৃত্বে ‘সঙ্গীত পরিষদের’ পরিবেশনা।

Image

আয়োজক সংগঠনের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দিচ্ছেন শিবলী ছাদেক

গোপন সাহার উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য দেন সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ, সাংবাদিক মুক্তিযোদ্ধা লাবলু আনসার, আয়োজক সংগঠনের সভাপতি দীনেশচন্দ্র মজুমদার, আহ্বায়ক দীপক দাস, প্রধান উপদেষ্টা শিতাংশু গুহ ও সদস্য-সচিব শিবলী ছাদেক।