১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লন্ডনে বাংলাদেশ বইমেলায় ৫ গুণীকে সম্মাননা

প্রতি বছর এ মেলা আয়োজন করে ‘সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য’।

লন্ডনে বাংলাদেশ বইমেলায় ৫ গুণীকে সম্মাননা
‘গুণিজন সম্মাননা পদক’ নিচ্ছেন ইতিহাস গবেষক ফারুক আহমদ (বাঁ থেকে দ্বিতীয়)।

বিডিনিউজ২৪

আনসার আহমেদ উল্লাহ, যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2026, 01:26 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

লন্ডনে ‘সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য’-এর আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ১৪তম বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব। 

রোববার স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এ মেলায় ইতিহাস গবেষণা, সাহিত্য এবং সাংগঠনিক ক্ষেত্রে অবদানের জন্য চারটি বিভাগে ৫ জনকে সম্মাননা দেওয়া হয়।

এ বছর ‘গুণিজন সম্মাননা পদক’ পেয়েছেন ইতিহাস গবেষক ফারুক আহমদ এবং ‘সাহিত্য পদক’ পেয়েছেন কবি মাশুক ইবনে আনিস। 

সাংগঠনিক ক্ষেত্রে অবদানের জন্য ‘বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন সংগঠক ও টিভি উপস্থাপক হেনা বেগম ও নূরজাহান শিল্পী। এছাড়া লেখক ও সাংবাদিক সেবুল চৌধুরীকে দেওয়া হয়েছে ‘ডিসটিংগুইশড ফ্রেন্ডস রিকগনিশন অ্যাওয়ার্ড’।

‘সাহিত্য পদক’ নিচ্ছেন কবি মাশুক ইবনে আনিস (ডান থেকে দ্বিতীয়)। 

‘সাহিত্য পদক’ নিচ্ছেন কবি মাশুক ইবনে আনিস (ডান থেকে দ্বিতীয়)।

উৎসবে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ রূপা চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন লেখক ও অনুবাদক আনিসুজ্জামান এবং কবি শামীম আজাদ।

পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দিয়ে অতিথিরা বলেন, “প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে এ গুণিজনদের অবদান অনন্য। এমন আয়োজন প্রবাসী নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্য ও ইতিহাসকে পরিচিত করতে ভূমিকা রাখবে।” 

মেলায় স্থানীয় ও প্রবাসী লেখকদের বই প্রদর্শিত হয় এবং দর্শকরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।