শীতলক্ষ্যা পারাপার
প্রাচ্যের ড্যান্ডি নামে খ্যাত নারায়ণগঞ্জ। এই শহরের পাশ দিয়ে বয়ে গেছে শীতলক্ষ্যা নদী। এই নদীর দুই পাড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে ব্যবসা বানিজ্য। কোন সেতু না থাকার ফলে এই দুই পাড়ের মানুষের একমাত্র ভরসা নৌকা অথবা ছোট ট্রলার। এই পারাপার নিয়ে এই মানুষদের দুর্ভোগের শেষ নেই।
এপার ওপার মানুষের পারাপার। প্রতিদিন হাজার হাজার মানুষ পার হয়ে আসছে যাচ্ছে।
কাজের প্রয়োজনে প্রতিদিন মানুষের যাওয়া আসা তো আছেই । এছাড়াও ছাত্রছাত্রীরা অনেক ঝুঁকি নিয়ে পারা হচ্ছে। এই পারাপারের মুল্য মাত্র ২ টাকা।
প্রতিদিন শত শত মানুষ এমন জীবনের ঝুঁকি নিয়ে এপার ওপার যাওয়া আসা করছে।
গভীর স্রোতের কারণে নৌকা ডুবির ফলে অনেক মানুষ মাঝে মাঝেই মৃত্যুবরণ করছে। এর কি কোনও সমাধান হবে না?
