২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুর ভরাট

নারায়ণগঞ্জের খানপুর এলাকার সর্দার পাড়ায় একটি পুকুর ছিল। আগে এই পুকুরে মাছ ছিল, বিভিন্ন কাজে ব্যবহৃত হত এই পুকুরের পানি। আজ সেই পুকুরে ময়লা ফেলা হয়। দুর্গন্ধকে সঙ্গে নিয়ে বসবাস করতে হচ্ছে এই এলাকার মানুষদের। রিপোর্টটি পাঠিয়েছে প্রিজমের ১৭ বছর বয়সী হুমিয়া আক্তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

হুমিয়া আক্তার(১৭), প্রিজম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 08:09 PM

Updated : 20 Aug 2022, 12:13 PM

এখানে একটা পুকুর ছিল, যেখানে সুন্দর পানি ছিল, পানি এখন আর নেই। এখানে দেখতে পাচ্ছেন অনেক ময়লা ফেলা হচ্ছে, যার ফলে আমাদের অনেক সমস্যা হচ্ছে। রাস্তা ঘাটে মানুষ হাঁটতে পারছে না দুর্গন্ধে। যেই বাচ্চারা খেলছে তাদের অসুবিধা হচ্ছে। মানে আমাদের অনেক সমস্যা হচ্ছে। প্রধান সমস্যা হল এই দুর্গন্ধটা। সবারই সমস্যা হচ্ছে।

এই গন্ধটাই সহ্য হচ্ছে না, এখানে যে ময়লা ফেলা হচ্ছে, মানুষ হাঁটাচলা করছে, বাচ্চারা খেলাধুলা করছে এই গন্ধের কারণে ব্যাঘাত ঘটছে। যার কারণে অনেকের রোগও হচ্ছে।

আমরা চাই এই দুর্গন্ধ সরানো হোক। যাতে আমরা রাস্তাঘাটে সুন্দরভাবে চলতে পারি।