১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওলামা দলের আংশিক কমিটি অনুমোদন

ওলামা দলের নতুন আহ্বায়ক হয়েছেন মাওলানা মো. সেলিম রেজা এবং সদস্য সচিব মাওলানা কাজী আবুল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2024, 01:22 PM

Updated : 26 Apr 2024, 01:40 PM

কমিটি বিলুপ্ত করে তিন মাস সাংগঠনিক কার্য্ক্রম বন্ধ রাখার পর জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি।

শুক্রবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

ওলামা দলের নতুন আহ্বায়ক হয়েছেন মাওলানা মো. সেলিম রেজা এবং সদস্য সচিব মাওলানা কাজী আবুল হোসেন।

পাঁচ সদস্যের আংশিক কমিটির অন্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মাওলানা ক্বারী গোলাম মোস্তফা ও মাওলানা মো. দেলোয়ার হোসেইন।

গত ১ ফেব্রুয়ারি ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ নেছারুল হক ও সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন ১৭১ সদস্যের কমিটি বিলুপ্ত করা হয়।

২০১৯ সালের ৫ এপ্রিল ওলামা দলের এই আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছিল বিএনপি।

পুরানো খবর:

ওলামা দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত