২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে মিলাদুন্নবীতে বিএনপির মিলাদ

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলে অংশ নেন দলের নেতাকর্মীরা।

ঈদে মিলাদুন্নবীতে বিএনপির মিলাদ

মিলাদ মাহফিলে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2022, 05:19 PM

Updated : 09 Oct 2022, 05:19 PM

হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুর দিনটি স্মরণে ঈদে মিলাদুন্নবী পালন করেছে বিএনপি।

এ উপলক্ষে রোববার বেলা সাড়ে ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন দলের নেতাকর্মীরা।

মিলাদ মাহফিলের আগে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “আজকের এই বিশেষ দিবসটিকে আমরা পবিত্র দিবস বলে মনে করি।…আমরা মুসলমান প্রতিমুহূর্ত তাকে স্মরণ করি।

“উনাকে (নবী) আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য। তার প্রদর্শিত যে পথ, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার যে পথ, সেই পথ আমরা কতটুকু মেনে চলি সেটাই আজকে বড় প্রশ্ন।”

রিজভী বলেন, “আজকে যদি তার প্রদর্শিত পথ ন্যূনতম মেনে চলতাম, সমাজে এত অবিচার, এত অন্যায়, এত হানাহানি, এত রক্তপাত, এত প্রতিহিংসা, এটা থাকত না।”

হযরত মুহাম্মদ (সা.) প্রদর্শিত পথ অনুসরণে সকলের প্রতি আহবান জানান এই বিএনপি নেতা।

হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে জন্মগ্রহণ করেছিলেন মহানবী হযরত মুহম্মদ (সা.)। তার মৃত্যুবার্ষিকীও একই দিনে। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী এ দিনটিকে ঈদে মিলাদুন্নবী পালন করে থাকেন বাংলাদেশের মানুষ। সরকারি ছুটিও থাকে এদিন।

বিএনপির মিলাদ মাহফিলে জাতীয়তাবাদী উলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ শাহ নেছারুল হক, সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, মীর সরাফত আলী সপু, আবদুল খালেক, কৃষক দলের হাসান জাফির তুহিন, উলামা দলের মাওলানা কাজী মো. সেলিম রেজা, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা কাজী আবুল হোসেন বক্তব্য দেন।