২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সুপ্রিম কোর্ট বারে ব্যালট ছিনতাই করতে গিয়েছিল বিএনপি: কাদের

বিএনপি দায়ী করছে আওয়ামী লীগকে।

সুপ্রিম কোর্ট বারে ব্যালট ছিনতাই করতে গিয়েছিল বিএনপি: কাদের

ঊনসত্তরের গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2023, 06:47 PM

Updated : 15 Mar 2023, 06:47 PM

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে গণ্ডগোলের জন্য বিএনপিকে দায়ী করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকালে সুপ্রিম কোর্ট বারে গোলমালের পর বিকালে আওয়ামী লীগ কার্যালয়ে দলের এক সভায় বিএনপিকে দায়ী করে বক্তব্য দেন তিনি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে এদিন ভোটগ্রহণ শুরুর সময় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর পুলিশ লাঠি নিয়ে চড়াও হয়।একে বেশ কয়েকজন সাংবাদিকও আহত হন।

ওবায়দুল কাদের বলেন, “গতকাল সুপ্রিম কোর্টে আপনাদের (বিএনরি) দলের এক নেতা ভোট চুরি করতে গিয়েছিল। এটা ধরা পড়ে গেছে। সুপ্রিম কোর্টের নির্বাচনে জিততে তারা ব্যালট পেপার ছিনতাই করতে গিয়েছে। আজকে সকালে নির্বাচনকে পণ্ড করতে হামলা করেছে।

“৪০০ জন সন্ত্রাসী পাঠিয়ে জঙ্গি কায়দায় তারা হামলা পরিচালনা করেছে, ভোট পন্ড করার জন্য। ব্যলট পেপার ছিনতাই করতে ব্যর্থ হয়ে দফায় দফায় হামলা করেছে।”

পুরনো খবর:

এ কোন দেশ, কোথায় নিয়ে এলাম: বিস্ময়ভরা জিজ্ঞাসা ফখরুলের

এই সংঘাতের জন্য আওয়ামী লীগকে দায়ী করে আসা বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “ভোট চোরের রাজা বিএনপি। আর উল্টো আওয়ামী লীগের উপর দোষ চাপাতে চায়।”

ওবায়দুল কাদেরের সভাপতিত্বে দলের ওই যৌথসভায়ওআওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুবু-উল আলম হানিফ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতারা পস্থিত ছিলেন।

পুরনো খবর:

সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর মারমুখো পুলিশ