২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার বাম জোটের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

কর্মসূচি অনুযায়ী ২২ ডিসেম্বর সারাদেশে সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত কালো পতাকা মুখে বেঁধে সমাবেশ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয়ভাবে রাজধানীতে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হবে।

শুক্রবার বাম জোটের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

প্রতীকী ছবি 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 06:23 PM

Updated : 18 Dec 2023, 06:23 PM

সভা-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে আগামী ২২ ডিসেম্বর (শুক্রবার) বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। 

মঙ্গলবার বিকালে জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য রাজেকুজ্জামান রতনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। 

কর্মসূচি অনুযায়ী ২২ ডিসেম্বর সারাদেশে সকাল ১১টা থেকে ১২ পর্যন্ত কালো পতাকা মুখে বেঁধে সমাবেশ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয়ভাবে রাজধানীতে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হবে। 

বাক স্বাধীনতা ও কথা বলার অধিকার হরণের প্রতিবাদে এই কর্মসূচি ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। 

মঙ্গলবার মুক্তিভবনে জোটের অস্থায়ী কার্যালয়ে জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে বাম গণতান্ত্রিক জোটের বৈঠক হয়।

 বৈঠকে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, সদস্য মানস নন্দি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশারেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন কর্তৃক সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপকে সংবিধানবিরোধী উল্লেখ করে নেতৃবৃন্দ  এর নিন্দা ও প্রতিবাদ জানান বৈঠকে। 

তারা অবিলম্বে এই গণবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। 

বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় গণফ্রন্ট, ঐক্য ন্যাপ ও বাংলাদেশ জাসদ যুগপতভাবে ২২ ডিসেম্বরের কর্মসূচি পালন করবে বলে এতে বলা হয়েছে।