২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল

স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ৭ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে মির্জা ফখরুলের।

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2024, 01:33 AM

Updated : 10 Sep 2026, 12:16 PM

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাতে ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছেড়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী।

তিনি বলেন, “স্যার হেলথ চেকআপ করাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সিঙ্গাপুরে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন। ইতোমধ্যে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে।”

স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ৭ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে মির্জা ফখরুলের।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। 

এরপর থেকে প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়। সর্বশেষ গত ৪ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।

বিএনপি মহাসচিবের স্ত্রী রাহাত আরা বেগমও চিকিৎসা জন্য গত ২৭ অগাস্ট সিঙ্গাপুর গেছেন। ওই সময়ে দেশের বন্যা পরিস্থিতির অবণতি ও বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকীর অনুষ্ঠান থাকায় বিএনপি মহাসচিব তার সঙ্গে যেতে পারেননি। রোববার রাতে তিনি সিঙ্গাপুরে গেলেন।