চাঁদপুরে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
তারেক রহমান স্থানীয় নেতাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
চাঁদপুরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার রাত ৮টায় চাঁদপুর ক্লাবে এই বৈঠক শুরু হয় বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রায় দেড় ঘণ্টা ধরে চলা বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। এতে জেলা বিএনপির নেতাদের মধ্যে শেখ ফরিদ আহমেদ মানিক, মমিনুল হক ও রাশেদা বেগম হীরা উপস্থিত ছিলেন।
তারেক রহমান স্থানীয় নেতাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, বৈঠক শেষে রাত ৯টা ৩৫ মিনিটের দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় প্রধানমন্ত্রীর গাড়ি বহর।
