প্রধানমন্ত্রীর কার্যক্রম প্রচারে আরও সক্রিয় হবে বিএনপির মিডিয়া সেল
একই সঙ্গে সরকারের কার্যক্রম প্রচারের বিষয়েও কাজ করবে মিডিয়া সেল।
দেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যক্রম প্রচারে আরও সক্রিয় হবে বিএনপির মিডিয়া সেল।
রোববার গুলশানে মিডিয়া সেলের কার্যালয়ে এ সেলের বৈঠকে একই সঙ্গে সরকারের কার্যক্রম প্রচারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেলের সভাপতিত্বে সদস্য সচিব পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং সদস্য পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, অধ্যাপক মোর্শেদ হাসান খান, শাম্মী আখতার, শায়রুল কবির খান, ফয়সাল মাহমুদ ফয়েজী, মাহমুদা হাবীবা অংশ নেন।
প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ডেমোক্রেসি ডায়াসের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন বিশেষ আমন্ত্রণে ব্ঠৈকে উপস্থিত ছিলেন।
