খালেদা জিয়ার মৃত্যু: গুলশানে শুক্রবার বিএনপির দোয়া মাহফিল
আসরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে এ আয়োজন করা হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার ঢাকায় মিলাদ ও দোয়া মাহফিল করবে বিএনপি।
আসরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে এ আয়োজন করা হবে।
বৃহস্পতিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মিলাদ মাহফিলে দলের সব পর্যায়ের নেতাকর্মীসহ শুভাকাঙ্খীদেরকে অংশগ্রহনের অনুরোধ জানানো হয়েছে।
শুক্রবার সারাদেশে সংশ্লিষ্ট জেলার সময় অনুযায়ী মিলাদ মাহফিল হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরের দিন মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার পর শেরেবাংলা নগরে স্বামীর পাশে সমাহিত করা হয় তাকে।
