২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিকটকেও বিএনপি

বিএনপির ভাষ্য- টিকটকের প্রধান ভিউয়ার অল্পবয়সি কিশোর-তরুণরা। তাদের কাছে দলের বার্তা পৌঁছে দিতে অ্যাকাউন্টটি খোলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2024, 01:03 AM

Updated : 26 Aug 2026, 09:55 AM

ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে যুক্ত হওয়ার পর এবার ‘শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ‘টিকটক’-এ অ্যাকাউন্ট খোলার খবর দিল বিএনপি।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “তরুণদের কাছে দলীয় বার্তা ও সাংগঠনিক কর্মকাণ্ডের তথ্য পৌঁছে দিতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির অ্যাকাউন্ট আছে, আমরা সেগুলো ব্যবহার করছি। টিকটকও তারই অংশ।”

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও বুধবার এ-সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়।

সেখানে বলা হয়েছে, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির টিকটক অ্যাকাউন্টে ফলো দিয়ে সঙ্গে থাকুন।”

বিএনপির মিডিয়া সেলের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, টিকটকের প্রধান ভিউয়ার অল্পবয়সি কিশোর-তরুণরা। তাদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার জন্য অ্যাকাউন্টটি খোলা হয়েছে। 

টিকটকে বেশ কিছুদিন ধরে বিএনপির নানা কর্মকাণ্ডের ভিডিও পোস্ট দিতে দেখা গেছে। 

বিএনপির টিকটক অ্যাকাউন্ট: https://www.tiktok.com/@bnpbd_org

বিএনপির মিডিয়া সেলও আলাদা টিকটক অ্যাকাউন্ট খুলেছে: www.tiktok.com/@mediacellbnp

এদিকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, “বিএনপির অনলাইন প্ল্যাটফর্মসমূহের বিষয়ে প্রকাশিত কিছু বিভ্রান্তিকর খবরের পরিপ্রেক্ষিতে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দলের ওয়েবসাইট, ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল, টিকটক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ও লিংকডইন প্রোফাইলগুলো সংগঠনের তথ্য ও প্রযুক্তি দপ্তর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং সহ-সম্পাদকদের তত্ত্বাবধায়নে পরিচালিত হয়।

পোস্টে এড্রেসগুলো দিয়ে দেওয়া হয়েছে।