ত্রাণ সংগ্রহে বিএনপির ৮ সদস্যের কমিটি
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুকনো খাবার, বাচ্চাদের খাবার, মোমবাতি, দিয়াশলাই, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে যাওয়ার অনুরোধ।
দেশের পূর্বাঞ্চলে বন্যাকবলিতদের সহায়তা করতে ৮ সদস্যের ত্রাণ সংগ্রহ কমিটি গঠন করেছে বিএনপি।
শনিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এই কমিটি উপদ্রুত এলাকার মানুষের জন্য শুকনো খাবার, বাচ্চাদের খাবার, মোমবাতি, দিয়াশলাই, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধপত্র সংগ্রহ করবে।
দেশের সর্বস্তরের জনগণকে সামর্থ্য অনুযায়ী এসব সামগ্রী ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দিয়ে যেতে অনুরোধ জানিয়েছে দলটি।
ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এবং সদস্য সচিব যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ।
সদস্যরা হলেন, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকন, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, যুব দলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসীন আলী ও ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া।
