২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের জিয়ান শহরে বিএনপির প্রতিনিধি দল

জিয়ান শহরের একটি হাইটেক প্রজেক্টসহ বেশ কিছু স্থান পরিদর্শন করেছেন বিএনপি নেতারা।

চীনের জিয়ান শহরে বিএনপির প্রতিনিধি দল
চীনের শানসি প্রদেশের জিয়ান স্মার্ট সিটি পরিদর্শন করেছে বিএনপির প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2025, 11:29 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের শানসি প্রদেশের জিয়ান স্মার্ট সিটি পরিদর্শন করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদল।

বৃহস্পতিবার তারা জিয়ান হাইটেক ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট জোন, জিয়াওটং ইউনির্ভাসিটি এবং একটি গ্রাম পরিদর্শন করেন বলে সফররত দলের সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানিয়েছেন।

তিনি বলেন, স্মার্ট সিটি হিসেবে পরিচিত জিয়ান শহরের একটি হাইটেক প্রজেক্টসহ বেশ কিছু স্থান পরিদর্শন করেছেন বিএনপি নেতারা। সেখানকার স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গেও কথা বলেছেন।

প্রতিনিধি দলে ফখরুল ইসলাম ও গয়েশ্বর চন্দ্র ছাড়াও রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহ উল্লাহ, সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

পাঁচ দিনের সফরে গত ২২ জুন চীনে গেছে বিএনপির প্রতিনিধি দলটি। শুক্রবার রাতে তাদের দেশে ফেরার কথা রয়েছে।