১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আনিসুল-মঞ্জুর এনডিএফ জোটের কে কোথাকার প্রার্থী

১১টি আসনে আপাতত দুজন করে নাম ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 10:59 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ১১৯ আসনে ১৩১ প্রার্থীর নাম ঘোষণা করেছে আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি-জেপি নেতৃত্বাধীন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)।

মঙ্গলবার ঢাকার বনানীতে হোটেল শেরাটনে সংবাদ সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা করে আনিসুল নেতৃত্বাধীন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, ঢাকা-১০, বরিশাল-৬, ঢাকা -১৭, চট্টগ্রাম -৯, শেরপুর-১, শরীয়তপুর ১, ঢাকা-১৮, বরগুনা-১, বরিশাল-৪ ঝালকাঠি-২ ও টাঙ্গাইল-৮— এই ১১টি আসনে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। পরে এসব আসনে একজন করে প্রার্থী চূড়ান্ত করা হবে।

জোটের গুরুত্বপূর্ণ প্রার্থীরা হলেন

চট্টগ্রাম-৫: জাতীয় পার্টি ও  এনডিএফ চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ

পিরোজপুর-২: জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু

পটুয়াখালী-১: জাতীয় পার্টির মহাসচিব ও জোটের প্রধান মুখপাত্র এ বি এম রুহুল আমিন হাওলাদার

ঢাকা-১০: জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ

কিশোরগঞ্জ-৩: মুজিবুল হক চুন্নু

মাদারীপুর-৩: জেপির মহাসচিব শেখ শহিদুল ইসলাম

মানিকগঞ্জ-২: জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন

ফরিদপুর-২: সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর

বরিশাল-৬: নাসরিন জাহান রতনা

ঢাকা-১৩: শফিকুল ইসলাম সেন্টু

নারায়নগঞ্জ-৩: লিয়াকত হোসেন খোকা

টাঙ্গাইল-৭: জহিরুল ইসলাম জহির

জামালপুর-২: মোস্তফা আল মাহমুদ

সাতক্ষীরা-১: সৈয়দ দিদার বখত

ময়মনসিংহ-৮: ফকরুল ইমাম

ব্রাহ্মণবাড়িয়া-২: জিয়াউল হক মৃধা

নোয়াখালী-১: জাতীয় ইসলামী জোটের চেয়ারম্যান আবু নাসের অহেদ ফারুক

ঢাকা-১৭: প্রয়াত জহির রায়হানের ছেলে তপু রায়হান এবং তৃণমূল বিএনপির অবসরপ্রাপ্ত মেজর শেখ হাবিবুর রহমান

শেরপুর-১: বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের চেয়ারম্যান আবু লায়েস মুন্না

জাতীয় পার্টির অন্য প্রার্থীরা হলেন

কুমিল্লা-৮: নুরুল ইসলাম মিলন 

বগুড়া-৬: সাবেক এমপি নুরুল ইসলাম ওমর

সিলেট-২: সাবেক এমপি ইয়াহ ইয়া চৌধুরী

নীলফামারী-৩: সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেল

কুড়িগ্রাম-২: সাবেক এমপি পনির উদ্দিন আহম্মেদ

ফেনী-১: সাবেক এমপি নাজমা আক্তার

চট্টগ্রাম-১২: সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধরী

চট্টগ্রাম-৭: সাবেক এমপি নজরুল ইসলাম

টাঙ্গাইল-৫: সাবেক এমপি আব্দুস সালাম চাকলাদার

জামালপুর-৪: সাবেক উপজেলা চেয়ারম্যান মামুন অর রশীদ

চট্টগ্রাম-৯: সাবেক এমপি সোলায়মান আলম শেঠ

ঢাকা-১৭: তপু রায়হান

নেত্রকোণা-৩: জসিম উদ্দিন ভুইয়া

পাবনা-১: সরদার শাহজাহান

নোয়াখালী-৪: মোবাবর হোসেন আজাদ

বরিশাল-৩: ফকরুল আহসান শাহজাদা

লক্ষীপুর-১: বেলাল হোসেন

ঢাকা-১৬: আমানত হোসেন আমানত

ঢাকা-১৪: জাহাঙ্গীর আলম পাঠান

ব্রাহ্মণবাড়িয়া-৩: শাহ জামাল রানা

সাতক্ষীরা-২: মাতলুব হোসেন লিয়ন

শেরপুর-১: ইলিয়াস উদ্দিন

পঞ্চগড়-১: আবু সালেক

বরিশাল-১: সেরনিয়াবাদ সেকান্দার আলী

ঠাকুরগাঁও-১: রেজাউর রাজী স্বপন চৌধুরী

নীলফামারী-৪: রাশেদুল ইসলাম

লালমনিরহাট-২: নিগার সুলতানা রানী

রংপুর-৪: আব্দুস সাালাম

গাইবান্ধা-১: শফিকুল ইসলাম বাদশাহ মিয়া

জয়পুরহাট-১: আওলাদ হোসেন

রাজশাহী-১: বরুন সরকার

রাজশাহী-৩: কামরুজ্জামান

রাজশাহী-৫: আসাদুজ্জামান

রাজশাহী-৬: ইকবাল হোসেন

সিরাজগঞ্জ-৩: আব্দুর রাজ্জাক

সিরাজগঞ্জ-৪: এস এম হাসেম রাজু

পাবনা-৬: তরিকুল ইসলাম স্বাধীন

কুষ্টিয়া-৪: সাজ্জাদ হোসেন সেনা

যশোর-৩: শফিকুল ইসলাম

যশোর-৬: আব্দুল লতিফ রানা

মাগুরা-১: সুমন ঘোষ

মাগুরা-২: আলমগীর সিকদার

বাগেরহাট-১: এস এম আল যোবায়ের

বরগুনা-১: মাইনুল হাসান রাসেল

পটুয়াখালী-২: মহসিন হাওলাদার

পটুয়াখালী-৪: আনোয়ার হোসেন হাওলাদার

বরিশাল-৪: গাজী সোহেব কবির

ঝালকাাঠি-২: এম এ কুদ্দুস খান

ঝালকাঠি-১: সেলিমা খান

পিরোজপুর-৩: সেকান্দার আলী মুকুল বাদশা

টাঙ্গাইল-৩: আব্দুল হালিম

টাঙ্গাইল-৮: রেজাউল করীম

ঢাকা-৯: ইদি আমিন এপোলো

ঢাকা-১১: এস এম আমিনুল হক সেলিম

ঢাকা-১২: হাজী নাসির উদ্দিন সরকার

শরীয়তপুর-১: মাসুদুর রহমান মাসুদ

শরীয়তপুর-২: ওয়াহিদুর রহমান ওয়াহিদ

শরীয়তপুর-৩: ম ম ওয়াসিম

জামালপুর-৪: মোখলেসুর রহমান বস্তু

শেরপুর-১: ইলিয়াস উদ্দিন

ময়মনসিংহ-৪: জাহাঙ্গির আহমেদ

কুমিল্লা-৩: আলমগীর হোসেন

কুমিল্লা-১১: এইচ এম এন শফিকুর রহমান

ফেনী-২: জাফর আহমেদ রাজু

নোয়াখালী-৩: ফজলে এলাহি সোহাগ মিয়া

কক্সবাজার-১: শামসুল আলম 

কক্সবাজার-৩: মো. তারেক

নোয়াখালী-৫: সাইফুল ইসলাম স্বপন

নোয়াখালী-৬: নাসির উদ্দিন বায়জিদ

লক্ষীপুর-২: শেখ মোহা. ফায়িজ উল্লাহ স্বপন

চট্টগ্রাম-২: জহিরুল ইসলাম রেজা

চট্টগ্রাম-৩: এম এ সালাম

চট্টগ্রাম-৭: নজরুল ইসলাম

কক্সবাজার-৪: এম এ মঞ্জুর মাস্টার

ঢাকা-১৮: শেখ মোহাম্মদ আলী

মঞ্জু ও শহিদুল ছাড়া জেপির অন্য প্রার্থীরা হলেন

কুড়িগ্রাম-৪: সালাহ উদ্দিন মাহমুদ, রুহুল আমিন

ঝালকাঠী-২: মাহিন হোসেন

ঝালকাঠী-১: এনামুল ইসলাম রুবেল

ঠাকুরগাঁও-৩: জনতা পার্টি বাংলাদেশের আসাদুজ্জামান

কুমিল্লা-৫: শওকত মাহমুদ

শেরপুর-১: আবদুল্লাহ

নারায়ণগঞ্জ-৪: জাতীয় ইসলামী মহাজোটের গোলাম মোর্শেদ রনি

ঝিনাইদহ-২: তৃণমূল বিএনপির কে এম জাহাঙ্গীর

চট্টগ্রাম-৯: দীপক কুমার পালিত

বরিশাল-৬: টি এম জহিরুল হক তুহিন

খুলনা-৪: ইঞ্জিঃ শেখ শাহীন রহমান

ঢাকা-১৮: লায়ন আফরোজা বেগম

মেহেরপুর-২: বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাহ জামিল আমিরুল

খুলনা-১: বাংলাদেশ স্বাধীন পার্টির মির্জা আজম

কুমিল্লা-৫: হুমায়ুন কবির

চাঁদপুর-৩: মুনির হোসেন

ব্রাহ্মণবাড়িয়া-৩: শরীফ শাকি

টাঙ্গাইল-২: অ্যাপ্লাইড ডেমোক্রেটিক পার্টির এম আর করিম

নওগাঁ-৫: সেলিম রেজা

নড়াইল-১: ডেমোক্রেটিক পার্টির এস এম আশিক বিল্লাহ

ঢাকা-১৫: এস এম খায়রুজ্জামান

গাইবান্ধা-৪: জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আতাউর রহমান বিল্লাহ

ঢাকা-১০: নাগরিক পার্টির লস্কর হারুন অর রশীদ

ঝালকাঠি-২: গণতান্ত্রিক আন্দোলনের এ আর এম জাফর উল্লাহ চৌধুরী

ফেনী-৩: লিবারেল গ্রিন পার্টির খোকন চন্দ্র মজুমদার

নওগাঁ-৬: জাতীয় জোটের সরদার মোহাম্মদ আব্দুস সত্তার

হবিগঞ্জ-৪: সিরাজুল ইসলাম

টাঙ্গাইল-৮: মোস্তফা কামাল বাদল

বরগুনা-১: বাংলাদেশ জাতীয় দলের জামাল হোসাইন

চট্টগ্রাম-১০: বিলকিস সুলতানা

ঝিনাইদহ-২: জাতীয় স্বাধীনতা পার্টির মিজানুর রহমান মিজু

চট্টগ্রাম-১৩: জয় প্রকাশ নারায়ন রক্ষিত

মানিকগঞ্জ-৩: জাসদের (শাহজাহান সিরাজ) মোয়াজ্জেম হোসেন খান মজলিস

বরিশাল-৪: বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের আব্দুল জলিল  

শরীয়তপুর-১: সার্বজনীন দলের নূর মো. মনির

গত ৮ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে ২০ দলের সমন্বয়ে এনডিএফ জোটের ঘোষণা দেন আনিসুল ইসলাম মাহমুদ।

জোটভুক্ত দলগুলো হলো— জাতীয় পার্টি (আনিসুল), জাতীয় পার্টি-জেপি, জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবারপার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ।