তারেকের নিরাপত্তা দলে আরও ৩ সাবেক সেনা কর্মকর্তা
এর আগে তারেক রহমানের নিরাপত্তা দলের প্রধানের দায়িত্ব পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা দলের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত তিনজন সেনা কর্মকর্তা।
তারা হলেন- পরিচালক (নিরাপত্তা) অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ, পরিচালক (প্রটোকল) হিসেবে অবসরপ্রাপ্ত মেজর মইনুল হোসেন ও পরিচালক (সমন্বয়) ক্যাপ্টেন মো. গণী উল আজম।
মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি তুলে ধরা হয়।
এর আগে তারেক রহমানের নিরাপত্তা দলের প্রধান হিসেবে দায়িত্ব পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম। তারেক রহমানের লন্ডন থেকে দেশে ফেরার আগেই তাকে ওই দায়িত্ব দেওয়া হয়।
