এবার ‘একতরফা’ নির্বাচন ‘অত সহজ’ হবে না: আমীর খসরু
“নির্বাচনের একটা ঘোষণা দিল, নির্বাচন হয়ে গেল! এত সহজ না।”
এবার ‘একতরফা’ নির্বাচন ‘অত সহজ হবে না’ বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি শনিবার এক আলোচনা অনুষ্ঠানে বলেছেন, “শেখ হাসিনা গতকাল বলেছেন, বিএনপি নির্বাচনে আসতে চায় না। আজকে দেখলাম, একজন নির্বাচন কমিশনার বলেছেন, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হবে।
“এটা কার নির্বাচন? বাংলাদেশের জনগণের নির্বাচন? না একটি দলের নির্বাচন? নির্বাচনের একটা ঘোষণা দিল, নির্বাচন হয়ে গেল! এত সহজ না।”
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid02e3q9DNBgmVvMFq5TxYiCoPV7kRvZtqX7KKmJQVXjUPTJgN9GtrG9aVsXE4ruRGvKl ]
