ঢাকায় দুই দিনে ১৪ জনসভা করবেন তারেক
নির্বাচনি প্রচারে ঢাকার বাইরে সবশেষ উত্তরের জেলা নীলফামারী ও ঠাকুরগাঁওয়ে জনসভায় অংশ নিয়েছেন তিনি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারে সারা দেশের পথেপ্রান্তরে ছুটে বেড়ানো শেষ করে ঢাকার ১৪টি আসনে জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আগামী রোববার ও সোমবার এসব জনসভা হবে বলে শনিবার বিকালে গুলশানে বিএনপির কার্যালয়ে জানিয়েছেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জনাব তারেক রহমানের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনি আসনে দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন। রোববার তিনি নিজের নির্বাচনি এলাকাসহ উত্তরের ছয়টি আসনে জনসভা করবেন।
“পরদিন সোমবারও নিজের নির্বাচনি এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের সাতটিতে নির্বাচনি জনসভায় অংশ নেবেন তিনি।”
রোববারের জনসভা
রোববার নিজের আসন ঢাকা-১৭ থেকে প্রচার শুরু করবেন তারেক রহমান। জনসভাটি হবে ইসিবি চত্বরে দুপুর ২টায়।
এরপর দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনে আমিনুল হকের নির্বাচনি এলাকায় পল্লবী দুই নম্বর ওয়ার্ডের লালমাঠে জনসভা হবে।
বিকাল সাড়ে ৩টায় ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনের নির্বাচনি এলাকায় মীরপুর ১০ নম্বর গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয়ে জনসভা হবে।
বিকাল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনে সানজীদা ইসলাম তুলির নির্বাচনি এলাকায় মিরপুর মডেল থানার বিপরীতে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা হবে।
বিকাল ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের নির্বাচনি এলাকায় শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকাল জনসভা হবে।
সন্ধ্যা ৬টায় জনসভা হবে ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের নির্বাচনি এলাকা বাড্ডার সাতারপুরে।
সোমবারের জনসভা
নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনে দ্বিতীয় দিনের মত সোমবারও জনসভা করবেন তারেক রহমান। এদিনের জনসভাটি হবে সকাল ১১টায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে।
এরপর দুপুর ১২টায় শেখ রবিউল আলম রবির নির্বাচনি এলাক ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়াচক্র মাঠে জনসভা হবে।
দুপুর ১টায় মির্জা আব্বাসের ঢাকা-৮ আসনের পীর জঙ্গি মাজার রোডে জনসভা হবে।
দুপুর ২টায় হাবিবুর রশীদ হাবিবের ঢাকা-৯ আসনের বাসাবো তরুন সংঘ মাঠে জনসভা হবে।
বিকাল ৩টায় নবী উল্লাহ নবীর ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে জনসভা হবে।
এরপর বিকাল ৪টায় তানভীর আহমেদ রবিনের ঢাকা-৪ আসনের জুরাইন দয়াগঞ্জ রোডে জনসভা হবে।
বিকাল ৫টায় ইশরাক হোসেনের ঢাকা-৬ আসনের ধূপখোলা মাঠে জনসভা হবে।
শেষ জনসভায় হবে সন্ধ্যা ৬টায়। হামিদুর রহমান হামিদের ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে এই সভা হবে।
নির্বাচনি প্রচারে ঢাকার বাইরে সবশেষ উত্তরের জেলা নীলফামারী ও ঠাকুরগাঁওয়ে জনসভায় অংশ নিয়েছেন তিনি।
