১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নড়াইলের সাবেক এমপি মুক্তি ঢাকা থেকে গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার ঘটনায় মুক্তির বিরুদ্ধে নড়াইল ও ঢাকায় একাধিক মামলা রয়েছে।

নড়াইলের সাবেক এমপি মুক্তি ঢাকা থেকে গ্রেপ্তার
কবিরুল হক মুক্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 09:53 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

নড়াইল-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেছেন, বুধবার সন্ধ্যায় নিকেতনের একটি গাড়ির ‘শো রুম’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার ঘটনায় মুক্তির বিরুদ্ধে নড়াইল ও ঢাকায় একাধিক মামলা রয়েছে। তবেকোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা স্পষ্ট করেনি পুলিশ। 

কবিরুল হক মুক্তি ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি হয়েছিলেন। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৩ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।