১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘অবৈধ’ সম্পদ: ঢাকার সাবেক এমপি হাবিবের বিরুদ্ধে দুদকের মামলা

দুদক বলছে, হাবিব হাসান প্রায় ৬ কোটি টাকার সম্পদ অর্জন করেছেন, যা তার বৈধ আয়ের সঙ্গে ‘সঙ্গতিপূর্ণ নয়’।

‘অবৈধ’ সম্পদ: ঢাকার সাবেক এমপি হাবিবের বিরুদ্ধে দুদকের মামলা
মোহাম্মদ হাবিব হাসান

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2025, 04:39 PM

Updated : 26 Aug 2026, 12:28 PM

প্রায় ৬ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ অর্জন এবং ৩১১ কোটি টাকার ‘সন্দেহজনক লেনদেনের’ অভিযোগে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

সংস্থার উপসহকারী পরিচালক আফিয়া খাতুন বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন বলে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান।

মামলার এজাহারে বলা হয়েছে, মোহাম্মদ হাবিব হাসান ‘একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে’ ৫ কোটি ৯০ লাখ ১৭ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন, যা তার বৈধ আয়ের সঙ্গে ‘সঙ্গতিপূর্ণ নয়’।

এছাড়া তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাবে মোট ৩১০ কোটি ৭৬ লাখ ৭২ হাজার ৩৬৪ টাকার ‘সন্দেহজনক লেনদেনের’ তথ্য পাওয়া গেছে।