২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ মে

আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ মে
সংসদ ভবন (ফাইল ছবি )

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2024, 06:41 PM

Updated : 10 Sep 2026, 12:04 PM

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরুর দিন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ডাকা হয়েছে ২ মে।

সোমবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে এ সভা হবে। আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। 

আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী দলীয় এমপিদের যথাসময়ে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

সেদিন বিকাল ৫টায় বসবে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন।

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শেষ হয় গত ৫ মার্চ। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। ২ মে অধিবেশন বসার আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ঠিক হবে।

আগামী জুনে সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। সে কারণে দ্বিতীয় অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। 

পুরনো খবর...

সংসদ বসছে ২ মে