১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সংসদ বসছে ২ মে

গত ৫ মার্চ প্রথম অধিবেশন শেষ হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2024, 04:54 PM

Updated : 15 Apr 2024, 04:56 PM

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী ২ মে বসবে। এদিন বিকাল ৫টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বান করেছেন।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী রাষ্ট্রপ্রধান এ অধিবেশন আহ্বান করেছেন বলে সোমবার সংসদ সচিবালয়ের তরফে জানানো হয়েছে।

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শেষ হয় গত ৫ মার্চ। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। ২ মে অধিবেশন বসার আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ঠিক হবে।

আগামী জুনে সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। সে কারণে দ্বিতীয় অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। 

আরও পড়ুন:

পুরানো খবর:

রাষ্ট্রপতির ভাষণের ওপর ৩৯ ঘণ্টা আলোচনা, ধন্যবাদ প্রস্তাব গ্রহণ