২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে সাক্ষাতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2026, 08:47 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়াসহ চারটি দেশের রাষ্ট্রদূত।

ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে মঙ্গলবার তাদের আলাদা আলাদা বৈঠকে হয়েছে।

এদিন দুপুরে সাক্ষাতে আসেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

বিএনপি বলছে, সাক্ষাতে দুই দেশের পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহদী আমিন এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক সাক্ষাতে উপস্থিত ছিলেন।

এরপর সুইডেন, নরওয়ে ও ডেনমার্কের রাষ্ট্রদূতরা আলাদাভাবে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।