১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন আব্বাস দম্পতি

২৫ মে তারা দেশে ফিরবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2025, 08:54 PM

Updated : 26 Aug 2026, 12:44 PM

স্বাস্থ্য পরীক্ষার জন্য স্ত্রী আফরোজা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তারা রওনা হন বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

তিনি বলেন, “নানা জটিলতায় হেলথ চেকআপের জন্য তারা সিঙ্গাপুর গেছেন। মাউন্ট এলিজাবেথ হসপিটালে ডায়ারেটিস, অর্থোপেডিক ও নিউরো মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখাবেন। ইতিমধ্যে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে।

“দীর্ঘদিন যাবত তারা বিভিন্ন সমস্যায় ভুগছেন। এর আগেও তারা সিঙ্গাপুরে গেছেন চিকিৎসার জন্য।”

সর্বশেষ গত ৯ ডিসেম্বর সস্ত্রীক মির্জা আব্বাস সিঙ্গাপুর যান।

আগামী ২৫ মে মির্জা আব্বাস দেশে ফিরবেন বলে জানান ডা. রফিক। 

বর্তমানে চোখের চিকিৎসার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাইল্যান্ডের ব্যাংককের রুটনিন আই হসপিটালে আছেন। কয়েকদিন আগে তার বাম চোখে সফল অস্ত্রোপচার হয়েছে।

দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদও চিকিৎসার জন্য কয়েকদিন আগে থাইল্যান্ড গেছেন।