২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের যৌথসভা মঙ্গলবার

সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সঙ্গে আওয়ামী লীগের যৌথসভা হবে মঙ্গলবার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 06:34 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

সোমবার দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে।  

সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজধানীতে আওয়ামী লীগের সংসদ সদস্যরা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়ররা এই যৌথসভায় অংশ নেবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট নেতা-কর্মীদের এই যৌথসভায় উপস্থিত থাকতে অনুরোধ করেছেন।