২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাজীবী নেতাদের সঙ্গে খালেদার ইফতার

চতুর্থ রোজায় পেশাজীবী নেতাদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 09:09 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে সোমবার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেশন সিটি-‘নবরাত্রি’তে এই ইফতার পার্টি দেন তিনি।

প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হক, সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক এমএ মাজেদ, অবসরপ্রাপ্ত বিচারপতি এমএ রউফ এই ইফতার অনুষ্ঠানে ছিলেন।

ব্যবসায়ী নেতাদের মধ্যে ছিলেন মাহবুবুর রহমান, লতিফুর রহমান, মোস্তফা গোলাম কুদ্দুস, আবুল কালাম, কাজী মনিরুজ্জামান, এস এম মান্নান কচি, এস এম ফজলুল হক প্রমুখ।

সম্পাদকদের মধ্যে ছিলেন সাদেক খান, রিয়াজ উদ্দিন আহমেদ, মোজাম্মেল হোসেন, তৌফিক ইমরোজ খালিদী, সাইফুল আলম, আলমগীর মহিউদ্দিন, এ এম এম বাহাউদ্দিন।

সাংবাদিক জাকারিয়া কাজল, মোস্তফা কামাল মজুমদার, আউয়াল ঠাকুর, খায়রুল আনোয়ার মুকুল, সাইফুল হুদা, জ ই মামুন, মুন্নী সাহা, জহিরুল আলমও ছিলেন অনুষ্ঠানে।

অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক সাহিদা রফিক, অধ্যাপক সুকোমল বড়ুয়া এই ইফতারে যোগ দেন।

অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম, অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল শাহ ইকবাল মুজতবা, সাবেক পুলিশ মহাপরিদর্শক আজিজুল হক, ওয়াই বি আই সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামান, মোদ্দাবির হোসেন চৌধুরী, শরফুল আলম, শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের জাকির হোসেন, কবি মাহমুদ শফিক, চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার ইফতারে ছিলেন।

সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক মাহবুবউদ্দিন খোকন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আ ন হ আখতার হোসেন, মিয়া মুহাম্মদ কাইয়ুম, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, এম এ আজিজ, আবদুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম প্রধান, সৈয়দ আবদাল আহমেদ, সাখাওয়াত হোসেন বাদশা ইফতারে অংশ নেন।

অনুষ্ঠানস্থলে এসে খালেদা জিয়া বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ইফতার শুরুর আগে দোয়া মাহফিল ও মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারপারসন। এরপর আমন্ত্রিত অতিথিদের সঙ্গে  ইফতার করেন তিনি।

বিএনপি নেতাদের মধ্যে মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, হাফিজউদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল হালিম, শাহজাহান ওমর, মাহমুদুল হাসান, আবদুল মান্নান, সাবিহ উদ্দিন আহমেদ, জয়নুল আবেদীন, আহমেদ আজম খান, সুজা উদ্দিন, জহুরুল ইসলাম, ইসমাইল জবিউল্লাহ, আসাদুজ্জামান রিপন, মারুফ কামাল খান অনুষ্ঠানে ছিলেন।