২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্রলীগে নতুন নেতৃত্ব

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 05:41 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

সভাপতি পদে এসেছেন আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোতাহার হোসেন প্রিন্স।

বৃহস্পতিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

Image
আবিদ আল হাসান

আবিদ আল হাসান

Image
মোতাহার হোসেন প্রিন্স

মোতাহার হোসেন প্রিন্স

ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী এক বছরের জন্য নতুন এই কমিটি গঠন করা হয়েছে।

গত ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন হয়। তার এক সপ্তাহ পর নতুন কমিটির নেতাদের নাম জানাল কেন্দ্রীয় কমিটি।

ছাত্রলীগের গঠনতন্ত্র অনুসারে এই কমিটির মেয়াদ এক বছর হলেও অধিকাংশ ক্ষেত্রেই তা মানা হয় না। এর আগে ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল।