২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহ উদ্দিনের সঙ্গে জনির সাক্ষাৎ

ভারতের মেঘালয়ে গ্রেপ্তার বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভারত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2015, 08:41 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

দুই মাস নিখোঁজ থাকার পর গত সোমবার মেঘালয়ের শিলংয়ে গ্রেপ্তার হন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন।
 
তার সঙ্গে দেখা করতে শুক্রবার শিলংয়ে গেছেন বিএনপি নেতা আব্দুল লতিফ জনি। পুলিশের অনুমতি নিয়ে প্রায় ১৫ মিনিট সালাহ উদ্দিনের সঙ্গে কথা বলেছেন তিনি।
 
সালাহ উদ্দিনের বেশ কয়েকজন আত্মীয়ও শিলংয়ে পৌঁছেছেন। তার জন্য খাবার ও নতুন জামা-কাপড় নিয়ে গেছেন তারা।