২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিজ্ঞাসাবাদের জন্য রিজভীকে ঢাকায় স্থানান্তর

বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীকে জিজ্ঞাসাবাদের জন্য কাশিমপুর কারাগার থেকে ঢাকায় নেওয়া হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 09:21 PM

Updated : 25 Apr 2022, 01:12 PM

রোববার বিকালে একটি প্রিজন ভ্যানে তাকে ঢাকায় পাঠানো হয় বলে জানান জেলার নাসির হোসেন। তবে রিমান্ডের ওই আদেশ রোববারই স্থগিত করে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাজধানীতে গাড়ি পোড়ানোর অভিযোগে  শেরেবাংলা নগর থানা পুলিশের দায়ের করা একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ঢাকা মহানগর হাকিম।

রিজভীকে ২০দিন আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুরের এ কারাগারে আনা হয়। বর্তমানে তিনি শেরেবাংলা নগর থানা হেফাযতে রয়েছেন বলে জানান জেলার নাসির।

গাড়ি পোড়ানোসহ বিভিন্ন অভিযোগে এই বিএনপি নেতার বিরুদ্ধে ৪০টি মামলা রয়েছে।