২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্র পেরিয়ে দেশ এগিয়ে যাচ্ছে: খাদ্যমন্ত্রী

নানা প্রতিকূলতা আর ষড়যন্ত্র পেরিয়ে দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 04:55 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

শুক্রবার ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ডিজিটাল মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

কামরুল বলেন, “নানা প্রতিকূলতা আর ষড়যন্ত্র পেরিয়ে দেশ আজ এগিয়ে যাচ্ছে। আর এর সব অবদান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।”

সরকারের উন্নয়নমুখী কর্মকাণ্ডে দিশেহারা হয়ে স্বাধীনতা বিরোধী একটি চক্র হরতাল দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায় বলে মনে করেন মন্ত্রী।

সরকার পতনের নামে যারা পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারে তারা নব্য রাজাকার, তাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি।

কেরানীগঞ্জের ইউএনও এবিএম ফখরুজ্জামানের সভাপত্বিতে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. শাহিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।