২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতা সংলাপের পথ বন্ধ করছে: কাদের

সংলাপ প্রত্যাশী বিএনপিকে আন্দোলনের নামে সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 05:26 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

তিনি শনিবার ঢাকা-শ্রীনগর-দোহার ৭২ কিলোমিটার পরিদর্শন শেষে শ্রীনগর উপজেলার তিন দোকান এলাকায় চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই আহ্বান জানান।

ওবায়দুল কাদের বিএনপি জোটের চলমান হরতাল-অবরোধের দিকে ইঙ্গিত করে বলেন, “সহিংসতার কারণে সংলাপের মাধ্যমে সমঝোতার পথ খুবই সঙ্কুচিত হয়ে যাচ্ছে। সহিংসতা, পেট্রোল বোমা মেরে কোনো গণতান্ত্রিক সরকারকে উৎখাত করা যায় না।”

খালেদা জিয়াকে গ্রেপ্তারের কোনো পরিকল্পনা রয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “এটা কী ধরনের গ্রেপ্তারি পরোয়ানা আমার জানা নেই। রুটিন গ্রেপ্তারি পরোয়ানা হলে গ্রেপ্তার হওয়ার কথা। তবে বিষয়টি আইন মন্ত্রণালয় ভালো বলতে পারবে।”

মন্ত্রী ঢাকা-শ্রীনগর-দোহার সড়কটির নির্মাণ কাজের খুঁটিনাটি জেনে ক্ষতিগ্রস্ত অংশ আগামী এক মাসের মধ্যে মেরামতের নির্দেশ দেন।