২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিনু-বুলবুলদের বিরুদ্ধে পেট্রোল বোমা হামলার মামলা

রাজশাহীতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু এবং সিটি মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে আসামি করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 12:28 AM

Updated : 22 Aug 2022, 11:32 AM

মঙ্গলবার রাতে এসআই তৌহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মহানগর পুলিশ কমিশনার শামসুদ্দিন বলেন, মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও নাম পরিচয় ছাড়া আসামি করা হয়েছে আরো ৫০ থেকে ৬০ জনকে।

তিনি বলেন, মামলায় মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুল ও নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকে হুকুমের আসামি করা হয়েছে।

সোমবার গভীর রাতে ভদ্রা রেশম ভবনের সামনে ঢাকাগামী গাড়ি বহরের মধ্যে শিশির পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা চালানো হয়।

এতে দুই নারীসহ আরো কয়েকজন আহত হন।