২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মী আটক

ফেনীতে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 06:08 PM

Updated : 25 Apr 2022, 12:55 PM

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

ফুলগাজী থানার ওসি হারুন-উর রশিদ জানান, রোববার রাতে ফুলগাজীতে বরযাত্রীর বাসে আগুন ও গাড়ি ভাংচুরের ঘটনায় বিএনপি-জামায়াতের তিনশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দিনভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই মামলায় বিএনপি-জামায়াতের ১৬  নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এছাড়া মহাসড়কে সোমবার রাতে দুটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় আট জনকে আটক করা হয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক জানান, অবরোধের পাশাপাশি হরতালেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ-র‌্যাবের সঙ্গে বিজিবির সদস্যরা নিয়মিত টহলে রয়েছে। মহাসড়কে যানচলাচলে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হচ্ছে।