২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে সাবেক ফুটবলার আমিনুলের সাক্ষাৎ

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের নেতৃত্বে খেলোয়াড়দের একটি দল রাতে গুলশানের কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 10:58 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

ফিরে এসে ‘অবরুদ্ধ’ কার্যালয়ের বাইরে সাংবাদিকদের কাছে আমিনুল ইসলাম বলেন, “ম্যাডাম ভালো আছেন। তার মনোবল দৃঢ় আছে। তিনি অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেছেন।”

প্রতিনিধি দলে ছিলেন- মাসুদ রানা, মিজানুর রহমান, ইমতিয়াজ আহমেদ, শারমিন আক্তার রত্না, মেজবাহ উদ্দিন মিজু, জসিমউদ্দিন, লিটন ও ইবরাহিম।

এর আগে বিকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন ডোনারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেন।