২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এমপি বাদলের কার্যালয় লক্ষ্য করে হাতবোমা

বিরোধী জোটের অবরোধের মধ্যে জাসদের কার্যকরি সভাপতি মঈনুদ্দিন খান বাদলের চট্টগ্রামের কার্যালয় লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 09:03 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বাদল ঢাকায় রয়েছেন। সেখানে থেকেই তিনি এই হামলার কথা শুনেছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর চান্দগাঁও ‘এ’ ব্লক আবাসিক এলাকায় বাদলের কার্যালয় লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে চান্দগাঁও থানার ওসি আব্দুর রউফ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন দুর্বৃত্ত স্থানীয় সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের কার্যালয় লক্ষ করে ককটেল চোড়ে। এটি কার্যালয়ের দেয়ালে বিস্ফোরিত হয়েছে।

বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি আমি জেনেছি। যা ঘটেছে, আপনারা তার সংবাদ প্রকাশ করুন। বাকিটা আমি দেখছি।”

বিরোধী জোটের কর্মসূচি ঘিরে নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর হতে সম্প্রতি পুলিশের প্রতি আহ্বান জানিয়েছিলেন ক্ষমতাসীন জোটের এই নেতা।