২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে শনিবার হরতাল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ তুলে এর প্রতিবাদসহ কয়েকটি ঘটনায় শনিবার ফরিদপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্বেচ্ছাসেবক দল।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 05:18 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

শুক্রবার দুপুরে ফরিদপুর শহরে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জুলফিকর হোসেন জুয়েল।

তিনি বলেন, ৫ জানুয়ারি খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, পিপার স্প্রে ছোড়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা ও তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল নেতাকর্মীর গ্রেপ্তারের প্রতিবাদে এই হরতাল আহবান করা হয়।

শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফরিদপুরে পূর্ণদিবস হরতাল পালন করা হবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাফিজ, স্বেচ্ছাসেবকদল নেতা আবদুল্লাহ সরদার বাবু প্রমুখ।