গোপালগঞ্জে বিএনপি অফিস ভাংচুর
বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের কটূক্তির জেরে গোপালগঞ্জে বিএনপির কার্যালয় ভাংচুর করেছে ছাত্রলীগ সমর্থকরা।
মঙ্গলবার দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা বিএনপি কার্যালয়ে এ ভাংচুরের সময় সাইন বোর্ড ভাংচুর করা হয় এবং পরে সাইবোর্ড ও ব্যানার খুলে তাতে অগ্নিসংযোগ করা হয়।
এ সময় সেখানে থাকা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবিতে কালি দিয়ে নষ্ট করে দেয় তারা।
ছাত্রলীগ নেতা শামীম খান শাহনেওয়াজ বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তিকারীদের ছবি ও নাম নিশানা গোপালগঞ্জে রাখা হবে না।
গোপালগঞ্জ সদর থানার এসআই মাজেদার রহমান বলেন, বিএনপি কার্যালয়ে হামলা করে সাইবোর্ড ও ব্যানার পুড়িয়ে দেয়া হয়েছে। এতে বিএনপি অফিসের কোন ক্ষতি হয়নি।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ ও ১পাকবন্ধু’ বলেন।
