ক্ষমা চেয়ে পার পেলেন আরেক ছাত্রদল নেতা
ক্ষমা চাওয়ার পর ছাত্রদলের বিক্ষুব্ধ আরেক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
তিনি হলেন- ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. রেজওয়ান উল হোসেন রিয়াজ।
মঙ্গলবার বিএনপির সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিএনপির চেয়ারপাসনের নির্দেশে তাদের এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তারা সাংগঠনিক কার্যক্রমসহ দলের শক্তিবৃদ্ধি এবং চলমান আন্দোলনে অতীতের মতো কার্য্কর ভূমিকা রাখবেন।”
গত ১৪ অক্টোবর রাজিব আহসান ও আকরামুল হাসানের নেতৃত্বে ছাত্রদলের নতুন কমিটির গঠেনের পর থেকে ওই কমিটি বাতিলে আন্দোলন শুরু করেন একদল নেতা-কর্মী। তারা নয়া পল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় এবং বিএনপির কার্যালয়েও হামলা চালায়।
এরপর ছাত্রদলের সাবেক এই তিন নেতাকে বহিষ্কার করা হয়েছিল। সম্প্রতি তারা ক্ষমা চেয়ে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে খালেদা জিয়ার কাছে আবেদন জানান।
