খালেদার সঙ্গে হিদার ক্রুডেনের সাক্ষাৎ
ঢাকায় কানাডীয় হাইকমিশনার হিদার ক্রুডেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সোমবার রাতে তাদের বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
সাক্ষাতের সময়ে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
