২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্র চলছে: হানিফ

জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির বোমা হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 08:34 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের এক সমাবেশে তিনি বলেন, “একাত্তরের পরাজিত শক্তি দেশে বোমা হামলা চালিয়ে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। তবে তারা সফল হবে না।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সম্প্রতি যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বাসভবন লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের প্রতিবাদে ওই সমাবেশের আয়োজন করা হয়।

জামায়াত-শিবির কর্মীরা ওই বোমা ছুড়েছে বলে সমাবেশে বলেন বক্তারা।

সমাবেশে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে উদ্দেশ্য করে হানিফ বলেন, “আপনাদের মাথায় এখনো পাকিস্তানের ভূত আছে। আপনাদের কথায় ও কাজে তার প্রমাণ পাওয়া যায়।”

সমাবেশে অন্যদের মধ্যে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম,  যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।