২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই: নৌ মন্ত্রী

দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন নৌ মন্ত্রী শাহজাহান খান।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 09:21 PM

Updated : 22 Aug 2022, 07:30 PM

মঙ্গলবার বিকালে চাঁদপুর লঞ্চঘাট পরিদর্শনকালে বিএনপি নেত্রীর উদ্দেশে তিনি বলেন, "মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। সংবিধান অনুযায়ী পাঁচ বছর পরই নির্বাচন অনুষ্ঠিত হবে।"

এসময় তিনি আগামী নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুতি নিতেও আহবান জানান।

হরতাল প্রসঙ্গে বলেন, যারা সরকারকে বিনাশ করতে চেয়েছিল তারাই এখন বিনাশ হয়ে গেছে। কারণ মানুষের চিন্তা-চেতনা বা ইচ্ছার বিরুদ্ধে জোর করে কিছুই করা যায় না।

এ সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নূরজাহান বেগম মুক্তা, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার, চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর উপস্থিত ছিলেন।