২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরের পথে খালেদা

জোটের সমাবেশে যোগ দিতে নাটোরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2014, 10:37 AM

Updated : 22 Aug 2022, 07:28 PM

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলশানের বাসা থেকে তিনি রওনা দেন। খালেদা জিয়ার সঙ্গে একই গাড়িতে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাডাম দুপুরে জেলা সার্কিট হাউজে মধ্যহ্নভোজ শেষ করে বিকাল সাড়ে ৩টার মধ্যে জনসভাস্থলে পৌঁছাবেন।’’

নাটোরে এনএস (নবাব সিরাজদ্দৌলা) সরকারি কলেজ  মাঠে এই জনসভা শুরু হবে বেলা ২টায়।

দেশব্যাপী শুরু গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে নাটোরের এই জনসভা হচ্ছে।

৫ জানুয়ারি নির্বাচনের পর এটি খালেদা জিয়ার ষষ্ঠ জনসভা। সর্বশেষ গত ২৩ অক্টোবর নীলফামারীতে জনসভা করেন বিএনপি চেয়ারপারসন।

এদিকে জনসভার মঞ্চ নির্মাণসহ সব প্রস্তুতি শেষ করেছে বিএনপি।

জনসভা প্রস্তুতি কমিটির সমন্বয়কারী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এখন নেত্রীর অপেক্ষায় আছি। বেলা ১২টা থেকে মাঠে লোকজন আসা শুরু করবে।’’

২০০৮ সালের পর প্রথমবারের মতো বিএনপি চেয়ারপার্সনের নাটোর সফর উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে বলেও জানান তিনি।