২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে সিঙ্গাপুরের প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সফররত সিঙ্গাপুরের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী জুলকিফলি বিন ম্যাসাগোস মোহামাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 10:30 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

সিঙ্গাপুরের প্রতিমন্ত্রী বুধবার রাতে গুলশানে বিএনপির কার্যালয়ে যান। সৌজন্য এই সাক্ষাতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এবং ঢাকায় সিঙ্গাপুরের হাইকমিশনার চেন হ্যাং উইং উপস্থিত ছিলেন।