যুব ও স্বেচ্ছাসেবক দলের যুক্তরাজ্য কমিটি ঘোষণা
বিএনপির দুই সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যুক্তরাজ্য শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন পেয়েছে।
যুক্তরাজ্য শাখার যুবদলের আহ্বায়ক করা হয়েছে দেওয়ান মোকাদ্দিম চৌধুরী নিয়াজকে। এই কমিটির সদস্য সংখ্যা ৬০।
স্বেচ্ছাসেবক দলের ২১ সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে নাসির আহমেদ শাহিনকে। এই কমিটির সদস্য সচিব হয়েছেন আবুল হোসেন।
বুধবার সংগঠন দুটির আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে প্রবাসের এই দুটি কমিটি গঠনের কথা জানানো হয়।
যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব একটি কমিটি অনুমোদন দেন।
অন্য কমিটি অনুমোদন দেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু।
