২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইমচর উপজেলা নির্বাচন আবারো স্থগিত

চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয়বারের মতো স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 07:20 PM

Updated : 16 Sep 2026, 04:33 PM

জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ নূরুল্লাহ নূরী এ খবর নিশ্চিত করেছেন।

আগামী রোববার (৭ সেপ্টেম্বর) এখানে ভোট গ্রহণের দিন ধার‌্য ছিল।

নূরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচন কমিশনের ৫৫৮নং প্রজ্ঞাপন বলে হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি বুধবার বিকালে জারি করা হয়েছে।

নির্বাচন কমিশনের উপ-সচিব মো. শামসুল আলম স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয় বলে নূরী জানান।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত কুমার দে জানান, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন বলে এই উপজেলা পরিষদের নির্বাচন আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।

বুধবার বিকালে জেলা রিটার্নিং অফিসারের পাঠানো এই সংক্রান্ত একটি নির্দেশনা তিনি পেয়েছেন বলে জানান।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি হাইমচর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সীমানা সংক্রান্ত জটিলতার কারণে উচ্চ আদালতের নির্দেশে বন্ধ থাকে। পরবর্তীতে সীমানা সংক্রান্ত জটিলতার অবসান হওয়ার পর নির্বাচন কমিশন ৭ সেপ্টেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।