মুজিব নিখোঁজ মামলা সিআইডিতে
সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান ও তার গাড়ি চালক নিখোঁজের মামলা অধিকতর তদন্তের জন্য সিআইডিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমরাব রাত অথবা মঙ্গলবার সকালে মামলাটি সদর থানার থেকে সিআইডি হস্তান্তর করা হবে বলে জানান এসপি।
এদিকে সোমবার দুপুর পর্যন্ত মুজিব ও তার গাড়ি চালককে জবানবন্দির জন্য আদালতে তোলা হয়নি।
গত ৪ মে সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে মুজিবুর রহমান ও তার গাড়ি চালক রেজাউল হক সুহেল নিখোঁজ হন।
গত ১৮ অগাস্ট গাজীপুরের টঙ্গী থেকে মুজিবুর এবং ২১ অগাস্ট ঢাকার গুলশান থেকে সুহেল উদ্ধার হন। তারা এখন সুনামগঞ্জ জেলা পুলিশ হেফাজতে আছেন।
