২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরের সাবেক সভাপতি শফিকুল ফের রিমান্ডে

ছয় মামলায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আরো ১৪ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 05:55 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

বর্র্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শফিকুলকে গত ৯ অগাস্ট রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়।

অন্য মামলায় রিনমান্ডের পর মতিঝিল থানার চারটি এবং রমনা থানার দুটি মামলায় তাকে প্রতিটিতে নয় দিন করে মোট ৫৪ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করে গোয়েন্দা পুলিশ।

দুই মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান ও রেজাউল করিমের আদালত আলাদা শুনানি নিয়ে মতিঝিল থানার ৪ মামলায় ৯ দিন এবং রমনা থানার ২ মামলায় ৫ দিন হেফাজতের নির্দেশ দেন।

মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি বাসা থেকে শফিকুলকে গ্রেপ্তারের পরপরই দুই মামলায় তাকে ১১ দিনের জন্য রিমান্ডে নেয়া হয়েছিল।

পরে আরেক মামলায় আরো পাঁচদিন জিজ্ঞাসাবাদের পর তাকে নতুন করে রিমান্ডে পেল পুলিশ।