২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিএনপির কালো পতাকায় অগ্নিসংযোগ

গাজায় ফিলিস্তিনি হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল করতে গিয়ে ঝিনাইদহে বাধা পেয়েছে বিএনপি।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 02:50 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

দলটির নেতারা অভিযোগ করেছেন, কর্মসূচি পালনে কালো পতাকা নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তা পুড়িয়ে দেয় এক দল যুবক।

এরপর শনিবার দুপুরে কালো পতাকা ছাড়াই মিছিল করে বিএনপি। তার আগে আওয়ামী লীগও জেলা শহরে একটি মিছিল করে, যাতে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান জানানো হয়।

আওয়ামী লীগের মিছিলটি শুরু হয় দলের জেলা কার্যালয়ের সামনে থেকে। শহরের পায়রা চত্বর ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হওয়া এই মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান।

Image
কুড়িগ্রামে বিএনপির মিছিল, ঝিনাইদহে একই ধরনের মিছিলে ছিল না কালো পতাকা

কুড়িগ্রামে বিএনপির মিছিল, ঝিনাইদহে একই ধরনের মিছিলে ছিল না কালো পতাকা

আওয়ামী লীগের মিছিল শেষ হওয়ার পর শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে মিছিল বের করে বিএনপি।

পায়রা চত্বর ঘুরে এসে পোস্ট অফিস মোড়ে মিছিল শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান।

মিছিলে কালো পতাকা না থাকার বিষয়ে বিএনপি নেতারা বলেন, কালো পতাকাটি যখন রিকশায় করে আনা হচ্ছিল, তখন একদল যুবক তা কেড়ে নিয়ে পুড়িয়ে দেয়।