সিলেট মহানগর জামায়াতের আমির কারাগারে
পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের মামলায় সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির এহসানুল মাহবুব জুবায়েরকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে জামিন আবেদন নাকচ করে সিলেট মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক শাহেদুল করিম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই মামলায় জুবায়ের উচ্চ আদালতে জামিন আবেদন করলে বিচারপতি তাকে বিচারিক আদালতে জামিন চাওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, “উচ্চ আদালতের নির্দেশে মহানগর হাকিম প্রথম আদালতে জামিন আবেদন করেন তিনি। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।”
